শরীর গঠন প্রতিযোগিতায় আনোয়ারের সাফল্য
ক্লাব কাপ উন্মুক্ত শরীর গঠন প্রতিযোগিতার ৬৫ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন নিউট্রিটেক ক্লাবের আনোয়ার হোসেন।
সোমবার প্রতিযোগিতার প্রথম দিনে সোনা জয়ের সুবাদে পাঁচ হাজার টাকা পেয়েছেন তিনি।
এই ইভেন্টে রুপা জয়ী সিলভার জিম ক্লাবের সাকিব আল হাসান তিন হাজার এবং একই দলের নাজমুল হাসান দুই হাজার টাকা পেয়েছেন।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।
