শিরোপা লড়াইয়ে পিছিয়ে গেল রোমা
শিরোপা লড়াইয়ে আরেকটু পিছিয়ে পড়লো রোমা। নাপোলির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ১-০ গোলে হেরে গেছে তারা।
শিরোপার পথে জুভেন্টাসের আরেক ধাপ
গত রাউন্ডে ইন্টার মিলানের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল রাজধানীর দলটি।
রোববার রাতে নিজেদের মাঠ স্তাদিও সান পাওলোয় ম্যাচের ৮১তম মিনিটে জয়সূচক গোলটি করেন নাপোলির হোসে ক্যালেহন।
রোমার এই হারে জুভেন্টাসের হ্যাটট্রিক শিরোপা জয়ের সম্ভাবনা আরো উজ্জ্বল হলো। ২৭ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। দিনের প্রথম ম্যাচে ফিওরেন্তিনাকে ১-০ গোলে হারিয়েছিল ইতালির সফলতম দলটি।
এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে রোমা। আর জুভেন্টাসের সমান ম্যাচ খেলে তৃতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ৫৫।
