এফএ কাপ থেকে ম্যান সিটির বিদায়
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এফএ কাপের শেষ আট দলের লড়াইয়ে বিরাট অঘটন। রোববার উইগান অ্যাথলেটিকের কাছে ২-১ গোলে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। তা-ও আবার ঘরের মাঠে।
তাই প্রতিশোধ নেয়াও হলো না ম্যান সিটির। গত মৌসুমে এফএ কাপের ফাইনালে উইগানের কাছেই হার মেনেছিল তারা।ইতিহাদ স্টেডিয়ামে ২৭ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার জর্দি গোমেসের পেনাল্টি এগিয়ে দেয় উইগানকে।দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ ডিফেন্ডার জেমস পার্চ।৬৮ মিনিটে ফরাসী মিডফিল্ডার সামির নাসরি ব্যবধান কমালেও ম্যান সিটি হার এড়াতে পারেনি।সেমি-ফাইনালে উইগানের প্রতিপক্ষ আর্সেনাল। শনিবার আর্সেনাল ৪-১ গোলে এভারটনকে হারিয়েছে।অন্য সেমি-ফাইনালে মুখোমুখি হবে শেফিল্ড ইউনাইটেড ও হাল সিটি। রোববার শেফিল্ড ইউনাইটেড ২-০ গোলে চার্লটন অ্যাথলেটিককে ও হাল সিটি ৩-০ গোলে সান্ডারল্যান্ডকে হারিয়েছে।
