বুন্দেসলিগায় বরুসিয়ার জয়
রোববার জার্মান বুন্দেসলিগায় ফ্রেইবুর্গের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে বরুসিয়া ডর্টমুন্ড।
গতবারের রানার্স-আপদের জয়ের নায়ক সেবাস্টিয়ান কেল। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৮ মিনিটে ৩০ গজ দূর থেকে দুর্দান্ত শটে জয়সূচক গোল করেন এই জার্মান মিডফিল্ডার।২৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থান ধরে রেখেছে বরুসিয়া। চার পয়েন্ট কম নিয়ে বায়ার লেভারকুজেনের অবস্থান তৃতীয়।সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের শিরোপা ধরে রাখার সম্ভাবনা প্রায় নিশ্চিত।তিন দলেরই আর ১০টি করে ম্যাচ বাকি।
