ক্লাব কাপ শরীর গঠন সোমবার থেকে
সোমবার থেকে শুরু হচ্ছে ক্লাব কাপ উন্মুক্ত শরীর গঠন প্রতিযোগিতা।
জাতীয় ক্রীড়া পরিষদ অডিটরিয়ামে দু দিন ধরে চলা এই প্রতিযোগিতায় সাতটি ওজন শ্রেণীতে ২৫০ জন অংশ নেবেন।ওজন শ্রেণী গুলো হলো ৫৫, ৬০, ৬৫, ৭০, ৭৫, ৮০ ও ৮০+ কেজি।প্রত্যেক ওজন শ্রেণীর সেরা ছয়জনকে ট্রফি ছাড়াও অর্থ পুরস্কার দেয়া হবে।প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার।
