শিরোপার পথে জুভেন্টাসের আরেক ধাপ
ইতালিয়ান সেরি আয় হ্যাটট্রিক শিরোপার পথে আরেক ধাপ এগিয়েছে জুভেন্টাস। শনিবার ঘরের মাঠে ফিওরেন্তিনাকে ১-০ গোলে হারিয়েছে ইতালির সফলতম দলটি।
জয়সূচক গোলদাতা কোয়াদো আসামোয়াকে ঘিরে জুভেন্টাসের খেলোয়াড়দের উল্লাস। জয়সূচক গোলদাতা কোয়াদো আসামোয়াকে ঘিরে জুভেন্টাসের খেলোয়াড়দের উল্লাস।
জুভেন্টাস স্টেডিয়ামে স্বাগতিকদের জয়ের নায়ক কোয়াদো আসামোয়া। ৪২ মিনিটে ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনির পাস থেকে জয়সূচক গোল করেন ঘানার এই মিডফিল্ডার।এই জয়ের ফলে ২৭ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে জুভেন্টাসের শীর্ষস্থান আরো সুসংহত। দ্বিতীয় স্থানে থাকা রোমার পয়েন্ট ৫৮, তবে জুভেন্টাসের চেয়ে দুই ম্যাচ কম খেলেছে তারা।২৬ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে নাপোলির অবস্থান তৃতীয়। ২৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ফিওরেন্তিনা।জিতেছে ইন্টার মিলানও। ঘরের মাঠ সান সিরোতে তোরিনোকে ১-০ গোলে হারিয়েছে তারা। ৩০ মিনিটে স্বাগতিক দলের জয়সূচক গোলদাতা আর্জেন্টাইন স্ট্রাইকার রদ্রিগো পালাসিও। ২৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ইন্টারের অবস্থান পঞ্চম।রোববার সেরি আর অন্যান্য ম্যাচে সাম্পদোরিয়া ৪-২ গোলে লিভোরনোকে, আতালান্তা ১-০ গোলে লাৎসিওকে, পার্মা ২-০ গোলে হেল্লাস ভেরোনাকে ও কিয়েভো ২-১ গোলে জেনোয়াকে হারিয়েছে এবং বোলোনিয়া ও সাস্সুয়োলো গোলশূন্য ড্র করেছে।
