পিএসজি, মোনাকোর জয়
ফরাসি লিগে জয় পেয়েছে বড় বাজেটের দুই দল পিএসজি ও মোনাকো।
শনিবার রাতে পিএসজি ৩-১ গোলে হারায় বাস্তিয়াকে। ম্যাচের ষষ্ঠ মিনিটে লুকাস মাওরার মাপা ক্রসে মাথা ছুঁইয়ে পিএসজিকে এগিয়ে নেন সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ।
কিছুক্ষণ পর ব্যবধান বাড়ান এসেকিয়েল লাভেস্সি। ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।
লিগ ওয়ানে ইব্রাহিমোভিচের গোলসংখ্যা দাঁড়ালো ২৩টিতে। গোলদাতাদের তালিকায় তার চেয়ে ৯টি গোল কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সতীর্থ এদিনসন কাভানি।
২৮ ম্যাচ থেকে পিএসজির পয়েন্ট ৬৭। দ্বিতীয় স্থানে থাকা মোনাকো পিছিয়ে আছে ছয় পয়েন্ট। শনিবার নিজেদের মাঠে দলটি ২-১ গোলে হারায় সোশোকে।
মোনাকোর হয়ে গোল করেন দিমিতার বেরবাতভ ও জেমস রদ্রিগেস।
