২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদিনেজের কাছে মিলানের হার

উদিনেজের মাঠে হেরে এসেছে ইতালির ঐহিত্যবাহী দল এসি মিলান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 10:55 AM

Updated : 01 Sep 2026, 12:34 PM

স্বাগতিকদের একমাত্র গোলটি করেন আন্তোনিয়ো দি নাতালে।

জামপাওলো পাস্সিনি আর রবিনিয়োর গোল প্রচেষ্ঠা উদিনেজে গোলরক্ষক ঠেকিয়ে দিলে হার মেনেই ফিরতে হয় ক্লেরেন্স সিডর্ফের দলকে।

সিডর্ফ এসি মিলানের দায়িত্ব নেবার পর সেরি আতে আট ম্যাচে তৃতীয় পরাজয় দেখলেন।

এই জয়ের ফলে ১১তম অবস্থানে থাকা মিলানের চেয়ে এখন ৪ পয়েন্ট পিছিয়ে আছে উদিনেজে।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় পর্বে আগামী মঙ্গলবার আতলেতিকো মাদ্রিদের স্টেডিয়ামে খেলতে যাবে মিলান।