২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়নশিপ লিগে রহমতগঞ্জের জয়

শুক্রবার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলে রহমতগঞ্জ এমএফএস সহজেই ৩-০ গোলে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2014, 08:53 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দুই গোল করে রহমতগঞ্জের জয়ে প্রধান অবদান নুরুল আব্বাসের। বিজয়ী দলের অন্য গোলটি হেলালের।একই মাঠে অনুষ্ঠিত অন্য ম্যাচে বাড্ডা জাগরণী সংসদ ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ১-১ গোলে ড্র করেছে।বাড্ডার আকাশ এবং ভিক্টোরিয়ার গোলদাতা শিটুল।