২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ডের জয়

ইউরোপের দুই পরাশক্তির লড়াইয়ে জয় পেয়েছে ফ্রান্স। করিম বেনজেমা ও ব্লেইস মাতৌদির গোলে নেদারল্যান্ডসকে ২-০ গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 02:39 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

জার্মানিকে জেতানো একমাত্র গোলটি করেছেন মারিও গোটসে জার্মানিকে জেতানো একমাত্র গোলটি করেছেন মারিও গোটসে

নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ে ফ্রান্সকে ১-০ এগিয়ে দিয়েছেন করিম বেনজেমা নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ে ফ্রান্সকে ১-০ এগিয়ে দিয়েছেন করিম বেনজেমা

নিজেদের মাঠে শুরু থেকেই ভালো খেলতে থাকে ফ্রান্স। তবে প্রথম গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় ৩২ মিনিট পর্যন্ত। রিয়াল মাদ্রিদের ফর্মটা আন্তর্জাতিক অঙ্গনেও নিয়ে আসা করিম বেনজামার গোলে এগিয়ে যায় ফ্রান্স। ৪১ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন মাতৌদি।১৯৯৭ সালের পর এই প্রথম নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেল ফ্রান্স।জয় পেয়েছে জার্মানি আর ইংল্যান্ডও। মারিও গোটসের একমাত্র গোলে জার্মানি হারিয়েছে দক্ষিণ আমেরিকার দল চিলিকে। বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড গো্টসে গোলটি পেয়েছেন ম্যাচের ১৬তম মিনিটে।ইংল্যান্ড ডেনমার্ককে একই ব্যবধানে হারিয়েছে ড্যানিয়েল স্টারিজের গোলে। তবে ইংল্যান্ডের গোলটি এসেছে খেলার শেষ মুহূর্তে, ৮২ মিনিটে।১-১ গোলে ড্র হয়েছে অস্ট্রিয়া-উরুগুয়ের ম্যাচ। অস্ট্রিয়ার মাঠে ম্যাচের ১৪ মিনিটে মার্ক ইয়াঙ্কোর গোলে পিছিয়ে পড়েছিল উরুগুয়ে। ৬৬ মিনিটে উরুগুয়েকে সমতায় ফেরান আলভারো পারেইরা।এশিয়া থেকে বিশ্বকাপের টিকিট পাওয়া অস্ট্রেলিয়াকে ৪-৩ গোলে হারিয়েছে ব্রাজিল বিশ্বকাপে সুযোগ পাওয়া আরেক দল ইকুয়েডর।বিশ্বকাপের আরেক দল যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়েছে ইউক্রেন।বড় জয় পেয়েছে জ্যামাইকা। সেন্ট লুসিয়াকে ৫-০ গোলে হারিয়েছে তারা। ওয়েলস ৩-১ গোলে হারিয়েছে আইসল্যান্ডকে।তুরস্ক, সার্বিয়া, হন্ডুরাস ও কোস্টারিকার জয়গুলো ২-১ ব্যবধানের। তুরস্ক সুইডেনকে ও সার্বিয়া আয়ারল্যান্ড রিপাবলিককে হারিয়েছে। মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস ও কোস্টারিকার জয় যথাক্রমে দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা ও প্যারাগুয়ের বিপক্ষে।সুইজারল্যান্ড-ক্রোয়েশিয়া, বেলজিয়াম-আইভরি কোস্টের ম্যাচ দুটি ড্র হয়েছে ২-২ গোলে।লুক্সেমবার্গ-কেপ ভার্দে আইল্যান্ড এবং মেক্সিকো-নাইজেরিয়া ম্যাচদুটি গোলশূন্য ড্র হয়েছে।এদিকে কসোভো তাদের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক ম্যাচে হাইতির সঙ্গে গোলশূন্য ড্র করেছে।