রোমানিয়ার মাঠে আর্জেন্টিনার হোঁচট
বিশ্ব ফুটবলে প্রীতি ম্যাচের রাতটি ভালো কাটেনি লিওনেল মেসির দলের। বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নিতে ব্যর্থ হওয়া রোমানিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে আর্জেন্টিনা।
রোমানিয়ার সঙ্গে প্রীতি ম্যাচের রাতটি ভালো কাটেনি লিওনেল মেসির দলের। রোমানিয়ার সঙ্গে প্রীতি ম্যাচের রাতটি ভালো কাটেনি লিওনেল মেসির দলের।
রোমানিয়ার সঙ্গে প্রীতি ম্যাচের রাতটি ভালো কাটেনি লিওনেল মেসির দলের। রোমানিয়ার সঙ্গে প্রীতি ম্যাচের রাতটি ভালো কাটেনি লিওনেল মেসির দলের।
ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যে মাঠে বমি করেছেন লিওনেল মেসি। ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যে মাঠে বমি করেছেন লিওনেল মেসি।
আর্জেন্টিনার আক্রমণভাগের মতো স্যার্হিও আগুয়েরোও ব্যর্থ ছিলেন রোমানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। আর্জেন্টিনার আক্রমণভাগের মতো স্যার্হিও আগুয়েরোও ব্যর্থ ছিলেন রোমানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে।
মেসির সঙ্গে স্যার্হিও আগুয়েরো ও গনসালো হিগুয়াইন মিলে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগ আর্জেন্টিনার। মাঝমাঠে খেলেছেন আনহেল দি মারিয়া ও হাভিয়ের মাসচেরানোর মতো তারকা। কিন্তু বুধবার রাতে রোমানিয়ার মাঠে পুরো ম্যাচে সুনির্দিষ্ট কোনো সুযোগই তৈরি করতে পারেনি আলেহান্দ্রো সাবেইয়ার দল।
মাঠে বমিও করেছেন মেসি।
মেসিকে অবশ্য পুরোপুরি সুস্থ মনে হয়নি। ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যে মাঠে বমিও করেছেন তিনি। নিজের সেরা খেলাটা উপহার দিতে না পারলেও মাঝেমধ্যেই ঝলক দেখিয়েছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। ম্যাচের চতুর্থ মিনিটে ২৫ গজ দূর থেকে নেয়া মেসির ফ্রি-কিকটি পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়।
ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তটি আসে ৩৫তম মিনিটে। আর্জেন্টিনার জালে বল জড়িয়েছিলেন স্বাগতিক দলের মাক্সিম। তবে সহকারি রেফারি পতাকা তুলে ফাউলের ইঙ্গিত করলে গোলটি বাতিল হয়ে যায়।
