পর্তুগালের জয়ে রোনালদোর রেকর্ড
ক্রিস্টিয়ানো রোনালদোর নৈপুণ্যে ক্যামেরুনকে প্রীতি ম্যাচে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল। জোড়া গোল করে পেদ্রো পলেতাকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।
ক্যামেরুনের জালে গোলের পর উচ্ছ্বসিত ক্রিস্টিয়ানো রোনালদোর উদযাপন। ক্যামেরুনের জালে গোলের পর উচ্ছ্বসিত ক্রিস্টিয়ানো রোনালদোর উদযাপন।
ক্যামেরুনের বিপক্ষে জোড়া গোল করে পেদ্রো পলেতাকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যামেরুনের বিপক্ষে জোড়া গোল করে পেদ্রো পলেতাকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ক্যামেরুনের বিপক্ষে জোড়া গোল করে পেদ্রো পলেতাকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যামেরুনের বিপক্ষে জোড়া গোল করে পেদ্রো পলেতাকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
গোলদাতা ফ্যাবিও কোয়েন্ত্রাওকে অভিনন্দন জানাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোলদাতা ফ্যাবিও কোয়েন্ত্রাওকে অভিনন্দন জানাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ক্যামেরুনের গোলমুখে একটি আক্রমণের পর রোনালদোর মুখে হাসি। ক্যামেরুনের গোলমুখে একটি আক্রমণের পর রোনালদোর মুখে হাসি।
পর্তুগালের হয়ে আরো গোল করেছেন রাউল মেইরেলেস, ফ্যাবিও কোয়েন্ত্রাও ও এদিনিয়ো।
বুধবার রাতে পর্তুগালের হয়ে ১১০তম ম্যাচ খেলতে নামা রোনালদো দলকে এগিয়ে দেন ২১ মিনিটে। এই গোলেই পর্তুগালের হয়ে ৪৭ গোল করা পেদ্রো পলেতাকে ছাড়িয়ে যান তিনি।
গোলদাতা কোয়েন্ত্রাওকে অভিনন্দন রোনালদোর
আক্রমণের পর রোনালদোর মুখে হাসি।
নিজেদের মাঠে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসলেও প্রথমার্ধে আর কোনো গোল পায়নি পর্তুগাল। উল্টো ভিনসেন্ট আবুবকরের গোলে ৪৩তম মিনিটে ম্যাচে সমতায় ফেরে ক্যামেরুন।
দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের মধ্যে তিন গোল পায় পর্তুগাল। ৬৬, ৬৭ ও ৭৭তম মিনিটে মেইরেলেস, কোয়েন্ত্রাও ও এদিনিয়ো গোলে ব্যবধান ৪-১ করে পর্তুগাল।
৮৩ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল পান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রোনালদো। ১০ বছর আগে ইউরো ২০০৪-এ পর্তুগালের হয়ে প্রথম গোল করা রোনালদোর এটি দেশের হয়ে ৪৯তম গোল।
