২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের হ্যাটট্রিকে ব্রাজিলের দারুণ জয়

নেইমারের হ্যাটট্রিকে প্রীতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। আগামী বিশ্বকাপের স্বাগতিকরা এ নিয়ে টানা সাত ম্যাচ জিতলো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 10:21 AM

Updated : 01 Sep 2026, 12:33 PM

দক্ষিণ আফ্রিকার জালে প্রথম গোলের পর উদযাপন নেইমারের। দক্ষিণ আফ্রিকার জালে প্রথম গোলের পর উদযাপন নেইমারের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলকে এগিয়ে দেন চেলসি মিডফিল্ডার অস্কার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলকে এগিয়ে দেন চেলসি মিডফিল্ডার অস্কার।

দক্ষিণ আফ্রিকার জালে প্রথম গোলের পর উদযাপন নেইমারের। দক্ষিণ আফ্রিকার জালে প্রথম গোলের পর উদযাপন নেইমারের।

জার্সি পাল্টানোর পর দক্ষিণ আফ্রিকা জালে দ্বিতীয়ার্ধে দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন নেইমার। জার্সি পাল্টানোর পর দক্ষিণ আফ্রিকা জালে দ্বিতীয়ার্ধে দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন নেইমার।

দক্ষিণ আফ্রিকার জালে গোলের পর ব্রাজিলের ফুটবলারদের উদযাপন। দক্ষিণ আফ্রিকার জালে গোলের পর ব্রাজিলের ফুটবলারদের উদযাপন।

ব্রাজিলের টানা সাত জয়ে খুশি কোচ লুইস ফেলিপে স্কলারি। ব্রাজিলের টানা সাত জয়ে খুশি কোচ লুইস ফেলিপে স্কলারি।

ব্রাজিলকে এগিয়ে দেন অস্কার।

ব্রাজিলকে এগিয়ে দেন অস্কার।

গোলের পর উদযাপন নেইমারের।

গোলের পর উদযাপন নেইমারের।

গোলের পর উদযাপন নেইমারের।

জোহানেসবার্গের সকার সিটিতে ২০০২ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে দেন অস্কার। হাল্কের পাস থেকে দক্ষিণ আফ্রিকার অভিষিক্ত গোলরক্ষক উইলিয়ামসের মাথার উপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন চেলসির এই মিডফিল্ডার।

১৯ মিনিট পর নেইমারেরও একই ধরনের প্রচেষ্টা অবশ্য রুখে দেন উইলিয়ামস। তবে ৪১তম মিনিটে বাঁ দিক থেকে জোরালো শটে নিজের প্রথম গোলটি ঠিকই আদায় করে নেন বার্সেলোনার ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড।

কোচ লুইস ফেলিপে স্কলারির দল বিরতিতে ঐতিহ্যবাহী হলুদ-সাদা জার্সি বদলিয়ে পুরো নীল জার্সি পরলেও খেলায় তার প্রভাব পড়েনি। দ্বিতীয়ার্ধের ২৬ সেকেন্ডেই গোলরক্ষককে একা পেয়ে তার উপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন বার্সেলোনা তারকা।

এরপর উইলিয়ান ও দানি আলভেস সহজ সুযোগ হাতছাড়া করলেও ম্যাচের ৭৯ মিনিটে দূরপাল্লার শটে দলের চতুর্থ গোলটি করেন ফেরনানদিনিয়ো। ব্রাজিলের হয়ে এই মিডফিল্ডারের এটা প্রথম আন্তর্জাতিক গোল।

দ্বিতীয়ার্ধে দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন নেইমার।

দ্বিতীয়ার্ধে দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন নেইমার।

দ্বিতীয়ার্ধে দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন নেইমার।

গোলের পর ব্রাজিলের ফুটবলারদের উদযাপন।

গোলের পর ব্রাজিলের ফুটবলারদের উদযাপন।

গোলের পর ব্রাজিলের ফুটবলারদের উদযাপন।

সতীর্থ ফরোয়ার্ড জোর পাস থেকে হ্যাটট্রিক পূর্ণ করে ২০১০ সালের বিশ্বকাপের স্বাগতিকদের ঘরের মাটিতে সবচেয়ে বড় হারের লজ্জায় ফেলেন নেইমার। দেশের হয়ে এখন এই ফরোয়ার্ডের গোল ৩০টি।

২০১২ সালের নভেম্বরে দায়িত্ব নেয়ার পর স্কলারির অধীনে ১৪টি ম্যাচের মধ্যে ১৩টিতেই জিতলো ব্রাজিল।

বিশ্বকাপে 'এ' গ্রুপে ক্রোয়েশিয়া, মেক্সিকো ও ক্যামেরুনের সঙ্গে পড়েছে শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল।