২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেদ্রোর গোলে ইতালিকে হারাল স্পেন

অভিষেকে আলো ছড়াতে পারেননি স্পেনের দিয়েগো কস্তা। তবে বার্সেলোনা স্ট্রাইকার পেদ্রোর একমাত্র গোলে ইতালিকে আবার হারিয়েছে বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

কে এম ওমর ফারুক, মালদ্বীপ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 06:08 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

ইতালির জালে পেদ্রোর গোলের পর স্পেনের ফুটবলারদের উদযাপন। ইতালির জালে পেদ্রোর গোলের পর স্পেনের ফুটবলারদের উদযাপন।

বুধবার রাতে আতলোতিকো মাদ্রিদের কালদেরন স্টেডিয়ামের প্রীতি ম্যাচটিতে দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিলেন ঘরের ছেলে কস্তা। ব্রাজিলে জন্ম নেয়া আতলিকোর এই স্ট্রাইকারের স্পেন-অভিষেক কেমন হয়, এটা দেখতে চেয়েছিল সবাই। নতুন সতীর্থদের সঙ্গে তার বোঝাপড়াটা ভালোই ছিল, তবে স্পেনের হয়ে প্রথম ম্যাচে প্রতিপক্ষের জালে বল ঢোকাতে পারেননি লা লিগায় এ মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।

২০১২ ইউরো ফাইনালে ইতালিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল স্পেন। এর পর গত বছরের কনফেডারেশন্স কাপের সেমি-ফাইনালেও স্পেনের কাছে হেরে ছিটকে পড়তে হয়েছিল ইতালিকে। ইতালি প্রতিশোধ নেয়ার ইঙ্গিতও দিয়েছিল শুরুতে। কিন্তু আলেস্সিও চের্চির শট ইকার ক্যাসিয়াসকে ফাঁকি দিলেও পোস্টে লেগে ফিরে আসে।

এ ছাড়াও ইতালি দু-একটি ভালো সুযোগ পেয়েছিল। তবে বল দখল, পাস, কিংবা মাঝমাঠের লড়াই—সব দিক থেকেই এগিয়ে ছিল স্পেন। স্বাগতিক দল এর ফল পায় দ্বিতীয়ার্ধে। স্পেনের প্রায় সব আক্রমণেরই মধ্যমণি হয়ে থাকা পেদ্রো পুরস্কার পান ৬৩ মিনিটে।

এর পর দুই দলই আরও সুযোগ পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি কেউই।