ফরাশগঞ্জ-ওয়ারীর লড়াই অমীমাংসিত
মঙ্গলবার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলের একমাত্র ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও ওয়ারী ক্লাব ড্র করেছে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার ফলাফল ১-১।৪৩ মিনিটে বিপ্লবের গোলে এগিয়ে যায় ফরাশগঞ্জ।৮৫ মিনিটে ওয়ারীকে সমতায় ফেরান আশরাফুল।
