২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রদর্শনী ম্যাচে মারেকে হারালেন জোকোভিচ

প্রদর্শনী টেনিস ম্যাচে ব্রিটেনের অ্যান্ডি মারেকে সরাসরি সেটে হারিয়েছেন নোভাক জোকোভিচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2014, 12:12 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে মঙ্গলবারের এই ম্যাচে প্রথম সেটটি খুব সহজে ৬-৩ গেমে জিতে নেন সার্বিয়ান তারকা জোকোভিচ। প্রদর্শনী ম্যাচ বলে লড়াইয়ের চেয়ে প্রীতির আমেজই বেশি ছিল। এর পরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন বৃটেনের এক নম্বর তারকা মারে। দ্বিতীয় সেটটি টাইব্রেকারে নিয়ে যান তিনি। শেষ পর্যন্ত অবশ্য ৭-৬ গেমে হেরে গেছেন।

বর্তমান তারকাদের পাশাপাশি ম্যাডিসন স্কয়ার গার্ডেনে প্রদর্শনী ম্যাচে অংশ নিয়েছিলেন সাবেক তারকারাও। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জন ম্যাকেনরো। ভাই প্যাট্রিক ম্যাকেনরোর সঙ্গে জুটি বেধে মাইক ও বব ব্রায়ান ভাইদের বিপক্ষে খেলেছেন এই টেনিস কিংবদন্তি।