৬ মার্চ থেকে জাতীয় অ্যাথলেটিক্স
আগামী ৬ থেকে ৮ মার্চ আর্মি স্টেডিয়ামে জাতীয় অ্যাথলেটিক্স হবে।
রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিযোগিতা স্থগিত করার কথা জানালেও সোমবার নির্ধারিত সময়েই আয়োজনের কথা জানায় অ্যাথলেটিক্স ফেডারেশন।এ প্রসঙ্গে অ্যাথলেটিক্স ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন বলেন, “আন্তর্জাতিক অ্যামেচার অ্যাথলেটিক্স ফেডারেশনের সূচি অনুযায়ী জাতীয় প্রতিযোগিতা নির্ধারিত সময়ে আয়োজন করতেই হবে। এই বাধ্যবাধকতার জন্য আমরা প্রতিযোগিতা পেছাতে পারিনি।”“তাছাড়া পেছালে সংস্থাগুলোর ক্যাম্প খরচ বেড়ে যেত। প্রতিযোগিতা নির্ধারিত সময়ে আয়োজনের জন্য অংশগ্রহণকারী দলগুলোরও চাপ আছে।”টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধিকারে। তাই এবারের জাতীয় অ্যাথলেটিক্সের ভেন্যু আর্মি স্টেডিয়াম।
