২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি দলের ‘মিশন এশিয়াড’

আগামী ১৫ থেকে ২৩ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে ‘এশিয়াড’ বা এশিয়ান গেমস হকির বাছাই পর্ব। ঘরের মাঠের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

শামস শামীম. সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 07:44 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়া বাকি সাত দল ওমান, কাতার, সিঙ্গাপুর, ইরান, শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে ও হংকং।এদের মধ্যে প্রথম ছয়টি দল দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। মূল পর্বে সরাসরি খেলবে ভারত, পাকিস্তান, মালয়শিয়া, জাপান, চীন ও স্বাগতিক দক্ষিণ কোরিয়া।বিকেএসপিতে ৩০ জন খেলোয়াড়কে নিয়ে প্রস্তুতিতে ব্যস্ত হকি দলের পাকিস্তানী কোচ নাভিদ আলম বলেন, “খেলোয়াড়রা উজ্জীবিত। ঘরের মাঠে খেলা বলে ভালো করার ব্যাপারে তারা আশাবাদী। আমার বিশ্বাস, খেলোয়াড়রা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে চ্যাম্পিয়ন হতে সমস্যা হবে না।”“এই প্রতিযোগিতায় বেশিরভাগ প্রতিপক্ষের সঙ্গেই বাংলাদেশের জয়ের অভিজ্ঞতা আছে। তাদের পেছনে ফেলে শিরোপা জয় অসম্ভব নয়।”এশিয়ান গেমস হকির বাছাই পর্বেও বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে। ২০০৬ সালে ঢাকাতেই শিরোপা জিতে কাতারের দোহায় খেলতে গিয়েছিল হকি দল।