মেসি, চাভির নৈপুণ্যে বার্সার সহজ জয়
নজরকাড়া গোল পেয়েছেন লিওনেল মেসি। চাভি ফিরে পেয়েছেন পুরানো ফর্ম। রোববারা রাতে আলমেইরাকে হারিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের খুব কাছে চলে এসেছে বার্সেলোনা।
ফিরেই রিয়ালের পরিত্রাতা রোনালদো
ম্যাচের নবম মিনিটেই অ্যালেক্সিস সানচেসের গোলে এগিয়ে যায় বার্সেলানা। সেস ফাব্রেগাসের শট গোলরক্ষক ফেরাতে পারলেও বল পেয়ে জালে জড়িয়ে দেন চিলির স্ট্রাইকার সানচেস।
এরপর ২৫ গজ দূর থেকে বাঁকানো ফ্রি-কিকে গোলরক্ষককে বোকা বানিয়ে অসাধারণ গোল করেন মেসি।
কিন্তু তিন মিনিট পরেই বার্সার রক্ষণভাগের ভুলে একটি গোল শোধ করেন আনহেল ত্রুইল্লো।
এরপর নেইমার সহজ দুটি গোলের সুযোগ নষ্ট করায় ব্যবধান বাড়াতে বার্সাকে অপেক্ষা করতে হয় ম্যাচের শেষ পর্যন্ত। ৮৪ তম মিনিটে মেসির হেড বারে লেগে ফিরে এলেও তা জালে ফেরত পাঠান কার্লোস পুয়োল।
ম্যাচের নির্ধারিত সময়ের এক মিনিট আগে বাঁকানো শটে গোল পান পুরো ম্যাচে দুর্দান্ত খেলা চাভি।
আগের ম্যাচে রিয়াল ও আতলেতিকোর মাদ্রিদ ডার্বি শেষ হয় ২-২ গোলে গোলের সমতায়। ২৬ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়ালের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে আছে জেরার্দো মার্তিনোর বার্সা। আতলেতিকোর পয়েন্ট ৬১।
