লিগ কাপের শিরোপা ম্যান সিটির
৩৭ বছর পর ইংল্যান্ডের লিগ কাপের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। ফাইনালে পিছিয়ে পড়েও সান্ডারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে তারা।
চোট কাটিয়ে প্রায় এক মাস পর আর্জেন্টাইন স্ট্রাইকার স্যার্হিও আগুয়েরো ফিরলেও রোববার ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে দশম মিনিটে সান্ডারল্যান্ডের স্ট্রাইকার ফ্যাবিও বোরিনির গোলে পিছিয়ে পড়ে ম্যান সিটি।তবে ৫৫ ও ৫৬ মিনিটে পরপর দুই গোল করে দলকে এগিয়ে দেন দুই মিডফিল্ডার ইয়াইয়া তুরে ও সামির নাসরি।শেষ মুহূর্তে আরেক মিডফিল্ডার জেসাস নাভাস গনসালেসের গোলে জয় নিশ্চিত হয়ে যায় ম্যান সিটির।
