২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের পথে ফুটবল দল

একটি প্রীতি ম্যাচ খেলতে রোববার ভারতের উদ্দেশে রওনা দিয়েছে জাতীয় ফুটবল দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 07:30 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

বাংলাদেশের ২৬ সদস্যের দলে ফুটবলারের সংখ্যা ২০। ডেনমার্ক প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়ার ভারতে দলের সঙ্গে যোগ দেয়ার কথা।

রওনা দেয়ার আগে ভারতকে হারানোর আশা প্রকাশ করে দলের প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ বলেন, “এই ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের সঙ্গে শেষ মুহূর্তে গোল খেয়ে জয় হাতছাড়া হয়েছিল আমাদের। সে কথা আজো আমাকে পীড়া দেয়।”

“আমাদের লক্ষ্য ভারতকে তাদের মাটিতে হারানো। আশা করি তারুণ্য নির্ভর দলটি আমাদের হতাশ করবে না।”

তবে দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন ডি ক্রুইফ। এ প্রসঙ্গে তিনি বলেন, “এতো অল্প সময়ের প্রস্তুতিতে ভালো করা সম্ভব নয়। তারপরও যতটা সময় পেয়েছি দলকে ভালোভাবে গোছাতে পেরেছি।”