২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে শিরোপা ‘পুরানো’ ফেদেরারের

মরুর দেশে রজার ফেদেরার যেন আবার নিজেকে ফিরে পেলেন। টমার্স বার্ডিচকে ফাইনালে ২-১ সেটে হারিয়ে পুনরুদ্ধার করলেন এটিপি দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের শিরোপা।

স্পোর্টস ডেস্ক

রয়টার্স

Published : 02 Mar 2014, 10:26 AM

Updated : 01 Sep 2026, 12:32 PM

জোকোভিচকে হারিয়ে ফাইনালে ফেদেরার

গত বছর দুবাই চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে এই বার্ডিচের কাছে হেরেই বিদায় নিয়েছিলেন ক্যারিয়ারে রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার। এর পর একের পর এক পরাজয়ে র‌্যাঙ্কিংয়ে আট নম্বরে নেমে গিয়েছিলেন।

নোভাক জোকোভিচকে ২-১ সেটে হারিয়ে টুর্নামেন্টটির ফাইনালে ওঠার পথেই দেখা মিলেছিল পুরানো ফেদেরারকে।

শনিবার ফাইনালে প্রথম সেটে অবশ্য ফেদেরারকে ৬-৩ গেমে হারান চেক তারকা বার্ডিচ। দ্বিতীয় সেটে ফেদেরার দেখা দেন তার পুরানো রূপে। পর পর দুটি এইস পেয়ে ব্রেক পয়েন্ট বাঁচিয়ে ৬-৪ গেমে দ্বিতীয় সেট জিতে নেন ফেদেরার। এর পর ৬-৩ গেমে তৃতীয় সেট জিতে দুবাই চ্যাম্পিয়নশিপে নিজের ষষ্ঠ শিরোপা জিতে নেন এই সুইস কিংবদন্তি।