২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালের হার, চেলসি-লিভারপুলের জয়

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) চেলসি ও লিভারপুল জয় পেলেও হেরে গেছে আর্সেনাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 01:58 AM

Updated : 01 Sep 2026, 12:32 PM

জার্মান স্ট্রাইকার আন্দ্রে শুর্লের হ্যাটট্রিকের সুবাদে ফুলহ্যামের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে চেলসি। গোলশূন্য প্রথমার্ধের পর ৫২, ৬৫ ও ৬৯ মিনিটে গোল তিনটি করেন শুর্লে। ৭৪ মিনিটে ফুলহ্যামের একমাত্র গোলটি ডাচ ডিফেন্ডার জন হেইটিঙ্গার।স্টোক সিটির মাঠে ১-০ গোলে হার মেনেছে আর্সেনাল। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিকদের জয়সূচক গোলদাতা স্ট্রাইকার জোনাথন ওয়াল্টার্স।সাউথহ্যাম্পটনের মাঠে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে লিভারপুল। ‘অল রেডস’-এর তিন গোলদাতা দারুণ ছন্দে থাকা উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেস, ফরোয়ার্ড রাহিম স্টার্লিং ও মিডফিল্ডার স্টিভেন জেরার্ড। এর মধ্যে অধিনায়ক জেরার্ডের গোলটির উৎস পেনাল্টি।২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি। সমান ম্যাচ খেলে আর্সেনাল ও লিভারপুলের সংগ্রহ ৫৯ পয়েন্ট করে। তবে গোল গড়ে এগিয়ে থাকায় লিভারপুল দ্বিতীয় স্থানে আছে। দুই ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে আপাতত চতুর্থ স্থানে ম্যানচেস্টার সিটি।শনিবার ইপিএলের অন্য দুই ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড ৪-১ গোলে হাল সিটিকে ও এভারটন ১-০ গোলে ওয়েস্ট হ্যামকে হারিয়েছে।