২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল যেতে বাধা নেই ইংল্যান্ড সদস্যদের বউ-বান্ধবীর

বিশ্বকাপে খেলতে ইংল্যান্ড দল ব্রাজিল গেলে তাদের স্ত্রী বা বান্ধবীদের শুধু দর্শক হয়ে থাকতে হবে না। প্রিয় মানুষটির সঙ্গে তারাও ব্রাজিল যেতে পারবেন বলে জানিয়েছেন কোচ রয় হডসন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 11:23 AM

Updated : 01 Sep 2026, 12:31 PM

২০০৬ সালের বিশ্বকাপের 'ওয়াগস' ২০০৬ সালের বিশ্বকাপের 'ওয়াগস'

ওয়েইন রুনির সঙ্গিনী কলিন রুনি। ওয়েইন রুনির সঙ্গিনী কলিন রুনি।

জো হার্টকে সমর্থন জানাচ্ছেন বান্ধবী কিম্বার্লি ক্রু। জো হার্টকে সমর্থন জানাচ্ছেন বান্ধবী কিম্বার্লি ক্রু।

২০১০ সালের বিশ্বকাপে দলের কোচ ফাবিও কাপেল্লো ফুটবলারদের বউ-বান্ধবীকে ইংল্যান্ড শিবিরে নিষিদ্ধ করেছিলেন। তবে ২০০৬ সালের বিশ্বকাপে দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তারা।

হডসন বলেন, "খেলোয়াড়রাই ঠিক করবে তারা স্ত্রীকে সেখানে নিতে চান কিনা। ব্রাজিলের ক্ষেত্রে আমাদের কোনো ধরাবাধা নিয়ম নেই।"

জার্মানিতে ২০০৬ সালের বিশ্বকাপে খেলোয়াড়দের সঙ্গেই থেকেছেন 'তারকা' সঙ্গিনীরা। তখন আন্তর্জাতিক গণমাধ্যম তারা 'ওয়াগস' (ওয়াইফ অ্যান্ড গার্লফ্রেন্ডস) নামে পরিচিতি পায়।

সাউথ আফ্রিকায় পরের বিশ্বকাপে নিষিদ্ধ থাকায় ওয়াগরা ইংল্যান্ডের ক্যাম্পে কেবল অল্প সময়ের জন্য যাওয়ার সুযোগ পান।

আগামী ১২ জুন থেকে ১৩ জুলাই ব্রাজিলের ১২টি শহরে অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে বড় এই প্রতিযোগিতা।