আবার স্পেন দলে দিয়েগো কস্তা
আবার স্পেনের জাতীয় দলে ডাক পেয়েছেন ব্রাজিলীয় বংশোদ্ভূত দিয়েগো কস্তা।
ইতালির বিপক্ষে একটি প্রীতি ম্যাচের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক। এই দলে রাখা হয়েছে আতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার কস্তাকে।আগামী বুধবার আতলেতিকো মাদ্রিদের মাঠ ভিসেন্তে কালদেরনে হবে ম্যাচটি।কস্তা থাকলেও সুযোগ পাননি ফরোয়ার্ড হুয়ান মাতা ও স্ট্রাইকার ফার্নান্দো তরেস। ডাক পাননি আরেক স্ট্রাইকার দাভিদ ভিয়াও।বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়নদের হয়ে খেলার লক্ষ্যে গত বছর স্পেনের নাগরিকত্ব নেন কস্তা। গত নভেম্বরে দুটি প্রীতি ম্যাচের দলে তাকে রেখেওছিলেন দেল বস্ক।তবে চোটের কারণে দল থেকে ছিটকে পড়েন কস্তা। তাই ইতালির বিপক্ষে স্পেনের হয়ে তার অভিষেক হতে পারে।স্পেন দল:গোলরক্ষক: ইকার ক্যাসিয়াস, পেপে রেইনা, ভিক্তর ভালদেজডিফেন্ডার: হুয়ানফ্রান, রাউল আলবিওল, স্যার্হিও রামোস, জাভি মার্তিনেস, জর্দি আলবা, সিজার আজপিলিকুয়েতামিডফিল্ডার: চাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, স্যার্হিও বুসকেতস, চাভি আলোনসো, কোকে, সান্তি কাজোরলা, সেস ফ্যাব্রেগাস, চিয়াগো আলকান্তারা, দাভিদ সিলভাফরোয়ার্ড: আলভারো নেগ্রেদো, জেসাস নাভাস, পেদ্রো ও দিয়েগো কস্তা।
