২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে আরামবাগের চ্যাম্পিয়নশিপ লিগ শুরু

সহজ জয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবল শুরু করেছে আরামবাগ ক্রীড়া সংঘ। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী দিনে তারা ৪-১ গোলে হারিয়েছে বাড্ডা জাগরনী সংসদকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 08:46 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

তৌহিদুল ইসলামের হ্যাটট্রিকে এই জয় ঘরে তোলে গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়া দলটি। অবশ্য ম্যাচের ১৭ মিনিটে প্রিতমের করা গোলে এগিয়ে যায় বাড্ডা।

৪১ মিনিটে তৌহিদুলের গোলে আরামবাগ সমতায় ফিরে। দ্বিতীয়ার্ধে সেই তৌহিদ আরও তিনটি গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

সাতটি দল নিয়ে পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ হচ্ছে। অন্য দলগুলো হলো ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, ওয়ারী ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংক লিমিটেড।