২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলের প্রাথমিক দল ঘোষণা

সোমবার ভারতের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচের জন্য বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 09:20 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

ফুটবলারদের মঙ্গলবার বেলা তিনটায় বাফুফে ভবনে জাতীয় দলের ব্যবস্থাপক ইকবাল হোসেনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।ভারতীয় ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে আগামী ৫ মার্চ গোয়ায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২ মার্চ বাংলাদেশ দলের ঢাকা ছেড়ে যাওয়ার কথা।সাফ ফুটবলের দলে থাকা ডিফেন্ডার ওয়ালী ফয়সাল, আরিফুল ইসলাম, মিডফিল্ডার ওমর ফারুক বাবু, ফরোয়ার্ড ওয়াহেদ আহমেদ ও স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনি এই দলে সুযোগ পাননি।আর প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ডিফেন্ডার দিদারুল হক, মিডফিল্ডার টুটুল হোসেন বাদশা, জুয়েল রানা, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও ফরোয়ার্ড রুবেল মিয়া।দলের প্রস্তুতি শুরু হবে বুধবার থেকে। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২৮ ফেব্রুয়ারি পর্যন্তশেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্রের খেলা থাকায় এই দুই দলের ফুটবলাররা ১ মার্চের আগে দলের সঙ্গে যোগ দিতে পারবেন না।প্রস্তুতির জন্য পুরো দল মাত্র একদিনের জন্য পাওয়ায় জাতীয় দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ ভীষণ হতাশ।“আমি পুরো দল মাত্র এক দিনের জন্য পাবো। তাই প্রস্তুতি খুব একটা ভালো হবে না। আর প্রস্তুতি ভালো না হলে প্রত্যাশিত ফলাফল পাওয়াও মুশকিল হবে।”প্রাথমিক দল: বিপ্লব ভট্টাচার্য্য, শহীদুল আলম, মাজহারুল ইসলাম হিমেল, মামুন খান, রায়হান হাসান, মোহাম্মদ লিঙ্কন, নাসির উদ্দিন চৌধুরী, দিদারুল হক, ইয়াসিন খান, আতিকুর রহমান মিশু, ইয়ামিন আহমেদ মুন্না, তপু বর্মণ, জামাল ভূঁইয়া, মোবারক হোসেন, জাহিদ হোসেন, রুবেল মিয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, তকলিস আহমেদ, জাহিদ হাসান এমিলি, তৌহিদুল আলম, আমিনুর রহমান সজীব, শাহেদুল আলম, ইমন মাহমুদ, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মিঠুন চৌধুরী, জুয়েল রানা ও টুটুল হোসেন বাদশা।