২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতলেতিকোরও হোঁচটে শীর্ষে শুধু রিয়াল

বার্সেলোনাকেই অনুসরণ করলো আতলেতিকো মাদ্রিদ। রোববার ওসাসুনার মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে লা লিগা চ্যাম্পিয়নদের ছাড়িয়ে রিয়াল মাদ্রিদের পাশে বসার সুযোগ হারালো তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 08:34 AM

Updated : 01 Sep 2026, 12:29 PM

সোসিয়েদাদের মাঠে নাকাল বার্সেলোনা

রোনালদোকে ছাড়াই রিয়ালের জয়

দুই প্রতিদ্বন্দ্বীর হোঁচটে শনিবার এলচেকে ৩-০ গোলে হারানো রিয়াল মাদ্রিদ এখন এককভাবে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে। একই দিন রিয়াল সোসিয়েদাদের কাছে ৩-১ গোলে হারা বার্সেলোনা তিন পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় অবস্থানে। বার্সেলোনার সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে আতলেতিকো।

অবনমনের আশঙ্কায় থাকা ওসাসুনা ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় আলভারো সেইয়ুদোর গোলে।

১৫ মিনিট পরই জোরালো শটে ব্যবধান দ্বিগুন করেন আরমেনতেরোস। প্রথমার্ধেরই শেষের দিকে রবের্তো তরেসের হেডে জয় নিশ্চিত হয়ে যায় ওসাসুনার।

দিয়েগো সিমেওনের দল কখনই আর খেলায় ফিরতে পারেনি। ওসাসুনার গোলে তাদের প্রথম শটটি আসে ম্যাচের ৭৯ মিনিটে।

আগামী রোববার নিজেদের মাঠে আতলেতিকো মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের।

লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ পাঁচ দল:

দল

ম্যাচ

জয়

ড্র

হার

গোল পার্থক্য

পয়েন্ট

রিয়াল মাদ্রিদ

২৫

২০

৩

২

৪৭

৬৩

বার্সেলোনা

২৫

১৯

৩

৩

৫০

৬০

আতলেতিকো মাদ্রিদ

২৫

১৯

৩

৩

৪০

৬০

আথলেতিক বিলবাও

২৫

১৪

৫

৬

১৫

৪৭

রিয়াল সোসিয়েদাদ

২৫

১২

৭

৬

১১

৪৩