অনেক দিন পর ভেনাসের শিরোপা
প্রায় ১৬ মাস পর শিরোপার আনন্দে উদ্ভাসিত ভেনাস উইলিয়ামস। দুবাই ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পথে ফ্রান্সের আলিজি কর্নেতকে পাত্তাই দেননি তিনি। ফাইনালে বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় জিতেছেন সহজেই; ৬-৩, ৬-০ গেমে।
এক সময় শীর্ষে থাকলেও সাম্প্রতিক সময়ে টানা ব্যর্থতায় র্যাঙ্কিংয়ে এখন ৪০-এর মধ্যেও নেই ভেনাস। তাই দুবাই ওপেনে তিনি সরাসরি খেলার সুযোগ পাননি।তবে ‘ওয়াইল্ড কার্ড’ নিয়ে খেলতে এসেই বাজিমাত করেছেন ৩৩ বছর বয়সী ভেনাস।শিরোপা জয়ের পথে একটা প্রতিশোধও নিয়েছেন সাতটি গ্র্যান্ড স্লাম জয়ী ভেনাস। এই টুর্নামেন্টের সেমি-ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারিয়েছিলেন কর্নেত। ফাইনালে ছোট বোনের হারের প্রতিশোধ নিয়েই শিরোপার আনন্দে মেতে উঠেছেন ভেনাস।
