২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের ধারায় আর্সেনাল ও ম্যান সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরেছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। শনিবার আর্সেনাল ৪-১ গোলে সান্ডারল্যান্ডকে ও ম্যান সিটি ১-০ গোলে স্টোক সিটিকে হারিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 12:35 AM

Updated : 01 Sep 2026, 12:29 PM

দুই দলই আগের দুই ম্যাচের একটি ড্র করেছিল ও অন্যটি হেরে গিয়েছিল।এর আগে চেলসি এভারটনকে ১-০ গোলে হারানোয় পয়েন্ট তালিকার প্রথম তিনটি স্থানে কোনো পরিবর্তন আসেনি।২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট সংগ্রহ করা ম্যান সিটির অবস্থান তৃতীয়।ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে দুই গোল করে আর্সেনালের জয়ে সবচেয়ে বড় অবদান ফরাসি স্ট্রাইকার অলিভিয়ে জিরুর। আর্সেন ভেঙ্গারের দলের অন্য দুই গোলদাতা চেক মিডফিল্ডার তমাস রসিচকি ও ফরাসী ডিফেন্ডার লরেন্ত কোসিয়েলনি।সান্ডারল্যান্ডের একমাত্র গোলটি করেন ইতালিয়ান ফরোয়ার্ড ইমানুয়েলে জাক্কেরিনি।ইতিহাদ স্টেডিয়ামে ম্যান সিটির জয়ের নায়ক ইয়াইয়া তুরে। ৭০ মিনিটে স্বাগতিক দলের জয়সূচক গোলটি আইভরি কোস্টের এই মিডফিল্ডারের।ইপিএলের অন্যান্য ম্যাচে হাল সিটি ৪-০ গোলে কার্ডিফ সিটিকে ও ওয়েস্ট হ্যাম ৩-১ গোলে সাউথহ্যাম্পটনকে হারিয়েছে এবং ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন ও ফুলহ্যাম ১-১ গোলে ড্র করেছে।