২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোকে ছাড়াই রিয়ালের জয়

তিন ম্যাচের নিষেধাজ্ঞার কারণে দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো নেই। তবু লা লিগায় জিতেই চলেছে রিয়াল মাদ্রিদ। শনিবার এলচেকে সহজেই ৩-০ গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 11:38 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে ৩৪ মিনিটে মিডফিল্ডার আজিয়ের ইল্লারামেন্দির গোলে এগিয়ে যায় রিয়াল।৭২ ও ৮১ মিনিটে বিজয়ী দলের অন্য দুই গোলদাতা ওয়েলসের ফরোয়ার্ড গ্যারেথ বেল ও মিডফিল্ডার ইসকো।এই জয়ের ফলে আপাতত লিগের শীর্ষে স্পেনের সফলতম দলটি। ২৫ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৬৩।দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬০ করে। দুই দলই অবশ্য একটি করে ম্যাচ কম খেলেছে।