২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে লাহিড়িকে চ্যালেঞ্জ জানাবেন সিদ্দিকুর

প্রিয় দিল্লি গলফ ক্লাবে আবার ফিরছেন সিদ্দিকুর রহমান, যেখানে এসএআইএল-এসবিআই ওপেনে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভারতের তারকা গলফার অনির্বান লাহিড়ি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 01:48 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

হিরো ইন্ডিয়ান ওপেনের ট্রফি হাতে সিদ্দিকুর। ছবি: এশিয়ান ট্যুর হিরো ইন্ডিয়ান ওপেনের ট্রফি হাতে সিদ্দিকুর। ছবি: এশিয়ান ট্যুর

পেশাদার ক্যারিয়ারের তুঙ্গে সিদ্দিকুর

এশিয়ান ট্যুরের অর্ডার অব মেরিটে ক্যারিয়ারের সর্বোচ্চ চতুর্থ অবস্থানে থেকে গত মৌসুম শেষ করেছিলেন সিদ্দিকুর। গত বছর তার সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য এসেছে এই দিল্লি গলফ ক্লাবেই। অনির্বান লাহিড়ি আর এসএসপি চৌরাশিয়াকে পেছনে ফেলে হিরো ইন্ডিয়ান ওপেনের শিরোপা জেতেন  তিনি।

এসএআইএল-এসবিআই ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন লাহিরি এবারও সিদ্দিকুরের মূল প্রতিপক্ষ।

গত মৌসুমের শেষ টুর্নামেন্ট থাইলান্ডে কিংস কাপ গলফ শুরুর আগে সিদ্দিকুর ছিলেন অর্ডার অব মেরিটের তৃতীয় অবস্থানে। থাইল্যান্ডে সিদ্দিকুরের চেয়ে ভালো খেলে তাকে টপকে যান লাহিড়ি।

হিরো ইন্ডিয়ান ওপেনের ট্রফি হাতে সিদ্দিকুর।

হিরো ইন্ডিয়ান ওপেনের ট্রফি হাতে সিদ্দিকুর।

হিরো ইন্ডিয়ান ওপেনের ট্রফি হাতে সিদ্দিকুর।

এছাড়া মৌসুম শুরুর টুর্নামেন্টে ভারতীয় অন্যান্য তারকা গলফারদের বিপক্ষেও লড়তে হবে বাংলাদেশের সেরা গলফারকে। তবে দিল্লি গলফ ক্লাব সিদ্দিকুরের প্রিয় কোর্স। এখানে হিরো ইন্ডিয়ান ওপেন জেতা ছাড়াও অনেক টুর্নামেন্টে সেরা দশের মধ্যে থেকেছেন তিনি।

সিদ্দিকুর বলেন, "ইন্ডিয়ান ওপেন জয় অবশ্যই ছিল গত মৌসুমের সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্ত। আমি যখন বেশি ভালো খেলি না, তখন আমি এই জয়ের কথা মনে করি, যা আমাকে ভালো খেলার প্রেরণা যোগায়।"