২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে জাতীয় টিটি শুরু

বৃহস্পতিবার থেকে রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হয়েছে জাতীয় টেবিল টেনিস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 08:48 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

উদ্বোধনী দিনে পুরুষ দলগত বিভাগের ‘ক’ গ্রুপে বাংলাদেশ আনসার, যশোর, দিনাজপুর, মুন্সীগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ, নওগাঁ, খুলনা ও নড়াইল জেলা জয় পেয়েছে।‘খ’ গ্রুপে জিতেছে ফেনী, নারায়ণগঞ্জ, বগুড়া, ফরিদপুর, শরীয়তপুর, চাঁদপুর ও জামালপুর জেলা।মহিলা দলগত বিভাগের ‘ক’ গ্রুপে বাংলাদেশ আনসার, পটুয়াখালী, রাজশাহী ও নড়াইল এবং ‘খ’ গ্রুপে জয় পেয়েছে ঢাকা, নওগাঁ, শরীয়তপুর ও কুমিল্লা জেলা।