ইব্রার নৈপুণ্যে শেষ আটের পথে পিএসজি
জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জার্মানির বায়ার লেভারকুজেনকে উড়িয়ে দিয়েছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি।
লেভারকুজেনের জালে জোড়া গোল করে পিএসজিকে বড় জয় এনে দেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ছবি: রয়টার্স লেভারকুজেনের জালে জোড়া গোল করে পিএসজিকে বড় জয় এনে দেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ছবি: রয়টার্স
লেভারকুজেনের জালে জোড়া গোল করে পিএসজিকে বড় জয় এনে দেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ছবি: রয়টার্স লেভারকুজেনের জালে জোড়া গোল করে পিএসজিকে বড় জয় এনে দেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ছবি: রয়টার্স
লেভারকুজেনের জালে গোলের পর পিএসজি ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স লেভারকুজেনের জালে গোলের পর পিএসজি ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স
পেনাল্টি থেকে ইব্রাহিমোভিচের প্রথম গোল। তার নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে লেভারকুজেনকে উড়িয়ে দিয়েছে পিএসজি। ছবি: রয়টার্স পেনাল্টি থেকে ইব্রাহিমোভিচের প্রথম গোল। তার নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে লেভারকুজেনকে উড়িয়ে দিয়েছে পিএসজি। ছবি: রয়টার্স
গোলের পর উদযাপন ইব্রাহিমোভিচের। তার নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে লেভারকুজেনকে উড়িয়ে দিয়েছে পিএসজি। ছবি: রয়টার্স গোলের পর উদযাপন ইব্রাহিমোভিচের। তার নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে লেভারকুজেনকে উড়িয়ে দিয়েছে পিএসজি। ছবি: রয়টার্স
ম্যান সিটির স্বপ্ন গুড়িয়ে দিল বার্সা
মঙ্গলবার রাতে প্রথম লেগে নিজেদের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ায় কোয়ার্টার-ফাইনালে ওঠাটা প্রায় অসম্ভব হয়ে গেছে লেভারকুজেনের।
পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখে পিএসজি দেখিয়েছে বড় অন্য দলগুলোর মতো তারাও শিরোপার অন্যতম দাবিদার।
পেনাল্টি থেকে ইব্রাহিমোভিচের প্রথম গোল।
গোলের পর উদযাপন ইব্রাহিমোভিচের।
পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোলটি করেন ইব্রাহিমোভিচ। এর তিন মিনিট পরেই ২৫ মিটার দূর থেকে নেয়া অসাধারণ এক শটে নিজের দ্বিতীয় গোলটি করেন সুইডেনের এই স্ট্রাইকার।
বুন্দেসলিগায় দ্বিতীয় অবস্থানে থাকা লেভারকুজেন নিজেদের মাঠেও পিএসজির সামনে কোনো প্রতিরোধ গড়তে পারেনি। ম্যাচের তৃতীয় মিনিটেই ব্লাইস মাতুইদির গোলে এগিয়ে যায় অতিথিরা।
বিরতির আগে ইব্রাহিমোভিচের পর পর দুই গোলেই জয় নিশ্চিত হয়ে যায় পিএসজির। চ্যাম্পিয়ন্স লিগে এ মৌসুমে ১০ গোল করে রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন তিনি।
ম্যাচের ৫৯ মিনিটে এমির স্পাহিচ লাল কার্ড দেখলে দুর্দশা আরো বাড়ে লেভারকুজেনের। পিএসজির শেষ গোলটি করেন মিডফিল্ডার ইয়োহান কাবেয়ে।
মঙ্গলবার শেষ ষোলোর অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদের মাঠেই ২-০ গোলে হারিয়েছে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা।
