২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের দাবায় লিজার তৃতীয় শিরোপা

সুলতানা কামাল জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 09:56 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে ফেডারেশনের দাবা কক্ষে ১১তম রাউন্ডের খেলায় তিনি মাহমুদা হক চৌধুরী মলিকে হারিয়ে ৯ পয়েন্ট পেয়ে শিরোপা জেতেন। লিজা ৯টি ম্যাচে জিতেছেন এবং দুটি ম্যাচে হেরেছেন।জাতীয় মহিলা দাবায় লিজার এটি তৃতীয় শিরোপা। এর আগে তিনি ২০০৫ ও ২০১০ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন।ফিদে মাস্টার নাজরানা খান ইভা প্রতিযোগিতায় রানারআপ হয়েছেন। ইভা ৬ জয় এবং ৫ ড্রতে সাড়ে ৮ পয়েন্ট পান।আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও ফিদে মাস্টার জাকিয়া সুলতানা দুজনেই আট পয়েন্ট পান। প্লে-অফ ম্যাচে রানী হামিদ ২-০ গেমে জাকিয়াকে হারিয়ে তৃতীয় হন।সাড়ে সাত পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়ন ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন পঞ্চম এবং সাত পয়েন্ট নিয়ে ফিদে মাস্টার তনিমা পারভীন ষষ্ঠ হন।১৯৭৯ সাল থেকে শুরু হওয়া জাতীয় মহিলা দাবায় সবচেয়ে বেশি ১৮ বার চ্যাম্পিয়ন হয়েছেন আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ।