২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সায় নাকাল ম্যান সিটি

প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে উঠে বার্সেলোনার কাছে নাকাল হলো ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে ঘরের মাঠে তারা ২-০ গোলে হেরে গেছে লা লিগা চ্যাম্পিয়নদের কাছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 01:50 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

পেনাল্টি থেকে গোল করে মানচেস্টার সিটির বিপক্ষে বার্সেলোনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। ছবি: রয়টার্স পেনাল্টি থেকে গোল করে মানচেস্টার সিটির বিপক্ষে বার্সেলোনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। ছবি: রয়টার্স

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে পেনাল্টি থেকে গোল করে মানচেস্টার সিটির বিপক্ষে বার্সেলোনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। ছবি: রয়টার্স চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে পেনাল্টি থেকে গোল করে মানচেস্টার সিটির বিপক্ষে বার্সেলোনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। ছবি: রয়টার্স

মেসিকে এই ফাউলের জন্য লালকার্ড দেখেন ম্যানচেস্টার সিটির মার্তিন দেমিচেলিস। ছবি: রয়টার্স মেসিকে এই ফাউলের জন্য লালকার্ড দেখেন ম্যানচেস্টার সিটির মার্তিন দেমিচেলিস। ছবি: রয়টার্স

মেসিকে ফাউল করে লালকার্ড দেখলেন ম্যানচেস্টার সিটির মার্তিন দেমিচেলিস। ছবি: রয়টার্স মেসিকে ফাউল করে লালকার্ড দেখলেন ম্যানচেস্টার সিটির মার্তিন দেমিচেলিস। ছবি: রয়টার্স

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে বার্সেলোনার গোলমুখে আক্রমণ ম্যানচেস্টার সিটির। ছবি: রয়টার্স চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে বার্সেলোনার গোলমুখে আক্রমণ ম্যানচেস্টার সিটির। ছবি: রয়টার্স

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলেনার কাছে হারার পর রেফারিকে দুষলেন ম্যানচেস্টার সিটির কোচ মানুয়েল পেল্লেগ্রিনি। ছবি: রয়টার্স চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলেনার কাছে হারার পর রেফারিকে দুষলেন ম্যানচেস্টার সিটির কোচ মানুয়েল পেল্লেগ্রিনি। ছবি: রয়টার্স

ম্যানচেস্টার সিটির জালে গোল করে ছুটছেন দানি আলভেস, পেছনে নেইমার। ছবি: রয়টার্স ম্যানচেস্টার সিটির জালে গোল করে ছুটছেন দানি আলভেস, পেছনে নেইমার। ছবি: রয়টার্স

ইব্রার নৈপুণ্যে শেষ আটের পথে পিএসজি

ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে দশ জনের দলে পরিণত হওয়া সিটি লিওনেল মেসির গোলের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি। উল্টো দানি আলভেসের গোলে শেষ আটে ওঠার স্বপ্ন মিলিয়ে গেছে ইংলিশ ক্লাবটির। কোয়ার্টার-ফাইনালে উঠতে হলে তাদের আগামী ১২ মার্চ ক্যাম্প নউতে ফিরতি লেগের ম্যাচে বড় ব্যবধানে হারাতে হবে বার্সেলোনাকে।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ছয় ম্যাচের পাঁচটিতেই জেতা ম্যান সিটি চলতি মৌসুমে ঘরের মাঠে ছিল দারুণ ফর্মে। তবে প্রতিপক্ষ বার্সেলোনা গত ছয় মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল খেলেছে, ২০০৬ সাল থেকে শিরোপা জিতেছে তিনবার। মঙ্গলবারও যোগ্যতর দল হিসেবে ইতিহাদে জয় পেয়েছে তারা।

মেসিকে ফাউল দেমিচেলিসের

মেসিকে ফাউল দেমিচেলিসের

মেসিকে ফাউল দেমিচেলিসের

লালকার্ড দেখলেন দেমিচেলিস।

লালকার্ড দেখলেন দেমিচেলিস।

লালকার্ড দেখলেন দেমিচেলিস।

ম্যাচের ৫৩ মিনিটে ম্যান সিটির মার্তিন দেমিচেলিস আর্জেন্টিনা সতীর্থ মেসিকে ফাউল করে লাল কার্ড দেখেন। ওই ফাউলের জন্য পাওয়া পেনাল্টি থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন মেসি।

বার্সেলোনার গোলমুখে আক্রমণ।

বার্সেলোনার গোলমুখে আক্রমণ।

বার্সেলোনার গোলমুখে আক্রমণ।

গোল করে ছুটছেন দানি আলভেস, পেছনে নেইমার

গোল করে ছুটছেন দানি আলভেস, পেছনে নেইমার

গোল করে ছুটছেন দানি আলভেস, পেছনে নেইমার

ম্যাচের শেষ মুহূর্তে নেইমারের পাস থেকে তার ব্রাজিল সতীর্থ দানি আলভেসের গোল ম্যান সিটির শেষ আটে ওঠার সম্ভাবনা আরো কঠিন করে দেয়।

হারের পর রেফারির ওপর সব ক্ষোভ ঢেলে দেন সিটি কোচ মানুয়েল পেল্লেগ্রিনি।

“আমি ম্যাচ শেষে তার সঙ্গে কথা বলেছি। ম্যাচটার ফল ঠিক করে দিয়ে তারতো খুশি থাকা উচিত। দেমিচেলিসের ফাউলে ওই পেনাল্টির আগে বার্সেলোনা গোলের কোনো সুযোগই পায়নি। রেফারি নিরপেক্ষ ছিলেন না।”

শিষ্যদের সাফল্যে আনন্দিত বার্সা কোচ জেরার্দো মার্তিনো ঘরের মাঠেও সিটিকে নিয়ে সতর্ক থাকার কথা বললেন।

“গ্রুপ পর্যায়ে বার্য়ান মিউনিখের কাছে ঘরের মাঠে সিটি হারলেও অ্যাওয়ে ম্যাচে কিন্তু তারা জিতেছিল। তারা খুব বিপজ্জনক প্রতিপক্ষ।”

মঙ্গলবার রাতে শেষ ষোলোর আরেকটি ম্যাচে জার্মানির ক্লাব বায়ার লেভারকুজেনকে তাদের মাঠেই ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ফ্রান্সের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।