২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় মহিলা দাবায় লিজার জয়

সুলতানা কামাল জাতীয় মহিলা দাবায় জিতেই চলেছেন আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 08:59 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

সোমবার দশম রাউন্ডে দিলারা জাহান নূপুরকে হারিয়েছেন তিনি।আট পয়েন্ট করে নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন লিজা ও ফিদে মাস্টার নাজরানা খান ইভা। এই রাউন্ডে ইভা হারিয়েছেন জাহানারা হক রুনুকে।সাত পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন, আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও ফিদে মাস্টার জাকিয়া সুলতানা।ফিদে মাস্টার তনিমা পারভীন সাড়ে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন।