মহিলা দাবায় লিজা ও ইভা শীর্ষে
সুলতানা কামাল জাতীয় মহিলা দাবার নবম রাউন্ড শেষে যৌথভাবে শীর্ষে আছেন গতবারের রানার-আপ আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা ও ফিদে মাস্টার নাজরানা খান ইভা।
দুজনেরই সংগ্রহ সাত পয়েন্ট করে।রোববার ফেডারেশনের দাবা কক্ষে লিজা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিনকে হারিয়েছেন। আর ইভা ওয়াক-ওভার পেয়েছেন মাহমুদা হক চৌধুরী মলির বিপক্ষে।হেরে যাওয়ায় দ্বিতীয় স্থানে নেমে গেছেন অষ্টম রাউন্ড শেষে শীর্ষে থাকা শিরিন।ছয় পয়েন্ট করে নিয়ে শিরিনের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ফিদে মাস্টার তনিমা পারভীন ও ফিদে মাস্টার জাকিয়া সুলতানা।
