এএফসি প্রেসিডেন্টস কাপে খেলবে শেখ রাসেল
গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবারের এএফসি প্রেসিডেন্টস কাপে খেলার সুযোগ পাচ্ছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
আগামী ১ থেকে ১১ মে প্রতিযোগিতার গ্রুপ পর্ব এবং ২২ থেকে ২৮ সেপ্টেম্বর চূড়ান্ত পর্ব হবে। তবে ভেন্যু ও গ্রুপিং এখনো ঠিক হয়নি।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “লিগ চ্যাম্পিয়ন দল এই টুর্নামেন্টে খেলার সুযোগ পায়। তাই এবার শেখ রাসেল খেলার সুযোগ পাচ্ছে।”
বাংলাদেশ থেকে এর আগে ঢাকা আবাহনী লিমিটেড কয়েকবার এই টুর্নামেন্টে খেললেও কখনো চূড়ান্ত পর্বে উঠতে পারেনি। আর শেখ জামাল ধানমণ্ডি ক্লাব একবার সুযোগ পেলেও প্রতিযোগিতায় অংশ নেয়নি।
