মহিলা দাবায় শিরিন ও লিজার হার
সুলতানা কামাল জাতীয় মহিলা দাবার সপ্তম রাউন্ডে হেরে গেছেন ষষ্ঠ রাউন্ড শেষে শীর্ষে থাকা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন ও আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা।
শুক্রবার ফেডারেশনের দাবা কক্ষে শিরিন ফিদে মাস্টার জাকিয়া সুলতানা এবং লিজা ফিদে মাস্টার নাজরানা খান ইভার কাছে হেরে গেছেন।পাঁচ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন শিরিন, লিজা, তনিমা, ইভা ও জাকিয়া।
