হামবুর্গকে উড়িয়ে জার্মান কাপের সেমিতে বায়ার্ন
মারিও মানজুকিচের হ্যাটট্রিকে হামবুর্গকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে জার্মান কাপের সেমি-ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
প্রতিপক্ষের মাঠে ২১ মিনিটে বায়ার্নের গোলবন্যার সূচনা করেন ক্রোয়েশিয়ার স্ট্রাইকার মানজুকিচ। ৭৪ ও ৭৬ মিনিটে শেষ দু'টি গোল করেন তিনি।
মাঝে বায়ার্নের অপর দুটি গোল করেন ব্রাজিলের ডিফেন্ডার দান্তে ও নেদারল্যান্ডসের ফরোয়ার্ড আরিয়েন রোবেন।
ডিএফবি-পোকাল কাপ নামে পরিচিত এই টুর্নামেন্ট অপর দুই কোয়ার্টার-ফাইনালে ভলফসবুর্গ ৩-২ গোলে হফেনহাইমকে আর কাইসারস্লাউটার্ন ১-০ গোলে বেয়ার লেভারকুজেনকে হারিয়েছে।
মঙ্গলবার শেষ আটের প্রথম ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে ওঠে বরুসিয়া ডর্টমুন্ড।
জার্মান কাপের শেষ চারে বরুসিয়া
