২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমার-মারকেজিন রোমান্সের ইতি?

ব্রাজিল তারকা নেইমারের সঙ্গে অভিনেত্রী ব্রুনা মারকেজিনের ছাড়াছাড়ি হয়ে গেছে বলে জানিয়েছে স্পেনের ক্রীড়া দৈনিক মারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 11:49 AM

Updated : 01 Sep 2026, 12:25 PM

নেইমার ও ব্রুনা মারকেজিন (ফাইল ছবি) নেইমার ও ব্রুনা মারকেজিন (ফাইল ছবি)

নেইমার ও ব্রুনা মারকেজিন (ফাইল ছবি) নেইমার ও ব্রুনা মারকেজিন (ফাইল ছবি)

ইন্সটাগ্রামে মারকেজিন ছবিগুলোতে পাশে আর নেই নেইমার ইন্সটাগ্রামে মারকেজিন ছবিগুলোতে পাশে আর নেই নেইমার

মারকা ডটকমে বলা হয়, ব্রাজিলের জনপ্রিয় অভিনেত্রী মারকেজিন স্থানীয় এক সাংবাদিককের কাছে নেইমারের সঙ্গে ছাড়াছাড়ির বিষয়টি নিশ্চিত করেছেন।

অনলাইনে যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রাম থেকেও নেইমারের সঙ্গে তোলা ছবি সরিয়ে ফেলেছেন মারকেজিন।

নেইমার ও মারকেজিন, যখন ছিলেন এক সঙ্গে

নেইমার ও মারকেজিন, যখন ছিলেন এক সঙ্গে

নেইমার ও মারকেজিন, যখন ছিলেন এক সঙ্গে

ইন্সটাগ্রামে মারকেজিন ছবিগুলোতে পাশে আর নেই নেইমার।

ইন্সটাগ্রামে মারকেজিন ছবিগুলোতে পাশে আর নেই নেইমার।

ইন্সটাগ্রামে মারকেজিন ছবিগুলোতে পাশে আর নেই নেইমার।

নেইমার ও মারকেজিন আলাদাভাবে নববর্ষ উদযাপন করার পর থেকেই ব্রাজিলে এই দুই তারকার ছাড়াছাড়ি নিয়ে গুজব ছড়িয়েছিল। এখন মনে হচ্ছে তা সত্যি হতে যাচ্ছে।

অষ্টাদশী অভিনেত্রী ব্রুনা গত বছরের শুরু থেকে নেইমারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। গত অগাস্টে বার্সেলোনায় নেইমার যোগ দেবার সময়ও পাশে ছিলেন মারকেজিন। তবে প্রায় এক বছরের মধ্যেই তাদের রোমান্সের ইতি ঘটলো।