২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা দাবায় শিরিন ও লিজা যৌথভাবে শীর্ষে

সুলতানা কামাল জাতীয় মহিলা দাবায় যৌথভাবে শীর্ষে আছেন ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন ও আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 08:48 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

পঞ্চম রাউন্ডে এককভাবে শীর্ষে থাকা শিরিন বুধবার ষষ্ঠ রাউন্ডে ফিদে মাস্টার তনিমা পারভীনের সঙ্গে ড্র করেছেন। আর লিজা হারিয়েছেন সামিহা শারমীন সিম্মীকে।ছয় ম্যাচ থেকে দুজনেরই সংগ্রহ ৫ পয়েন্ট করে।চার পয়েন্ট করে নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন তনিমা, ফিদে মাস্টার নাজরানা খান ইভা ও মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা।ষষ্ঠ রাউন্ডে ইভা জাকিয়াকে হারিয়েছেন।