২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল হকিতে আরমানিটোলার শুভসূচনা

বিশাল জয় দিয়ে জাতীয় স্কুল হকি শুরু করেছে আরমানিটোলা সরকারী উচ্চ বিদ্যালয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 08:04 PM

Updated : 22 Aug 2022, 05:42 PM

বুধবার থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হওয়া ঢাকা অঞ্চলের প্রতিযোগিতায় আরমানিটোলা ১৪-১ গোলে নরসিংদীর সাটিরপাড়া কে কে ইন্সটিটিউটকে হারিয়েছে।

আরেক ম্যাচে নারায়ণগঞ্জের জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় ৩-২ গোলে মুন্সিগঞ্জের পয়সা উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে জিতেছে।

এছাড়া নারায়ণগঞ্জ হাইস্কুল ও বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং ওয়েস্ট অ্যান্ড হাই স্কুল ও ড. মুহাম্মদ শহীদুল্লাহ বিদ্যাপীঠ ড্র করেছে। দুটি ম্যাচেরই ফলাফল গোলশূন্য।