মহিলা কাবাডির চূড়ান্ত পর্বে ফরিদপুর ও পঞ্চগড়
আন্তঃজেলা মহিলা কাবাডির চূড়ান্ত পর্বে উঠেছে ফরিদপুর ও পঞ্চগড়।
বুধবার ফরিদপুর অঞ্চলের ফাইনালে ফরিদপুর তিনটি লোনাসহ ৩৭-১২ পয়েন্টে গোপালগঞ্জকে হারিয়েছে।আর নীলফামারী অঞ্চলের ফাইনালে পঞ্চগড় একটি লোনাসহ ৩৩-২৫ পয়েন্টে নীলফামারীকে হারিয়েছে।
