জার্মান কাপের শেষ চারে বরুসিয়া
জার্মান কাপের সেমি-ফাইনালে উঠেছে বরুসিয়া ডর্টমুন্ড। মঙ্গলবার কোয়ার্টার-ফাইনালে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ১-০ গোলে হারিয়েছে তারা।
প্রতিপক্ষের মাঠে বরুসিয়ার জয়ের নায়ক স্ট্রাইকার পিয়েরে-এমেরিক আউবামেয়াং। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে হেডে গোলটি করেন গ্যাবনের এই ফুটবলার।
চলতি মৌসুমে আউবামেয়াংয়ের এটা চতুর্দশ গোল।
বুন্দেসলিগার পর জার্মান ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এই জার্মান কাপ বা ডিএফবি- পোকাল কাপ, যাতে রেকর্ড ১৬ বার চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন।
টুর্নামেন্টের শেষ আটের অপর তিনটি ম্যাচ হবে বুধবার।
