২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা দাবায় শিরিনই শীর্ষে

সুলতানা কামাল জাতীয় মহিলা দাবার শীর্ষস্থান ধরে রেখেছেন গতবারের চ্যাম্পিয়ন শারমীন সুলতানা শিরিন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 09:41 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

পাঁচ ম্যাচ থেকে ফিদে মাস্টার শিরিনের সংগ্রহ সাড়ে চার পয়েন্ট। মঙ্গলবার পঞ্চম রাউন্ডে নাজরানা খান ইভার সঙ্গে ড্র করেছেন তিনি।    চার পয়েন্ট করে নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা ও ফিদে মাস্টার জাকিয়া সুলতানা। সাড়ে তিন পয়েন্ট নিয়ে ফিদে মাস্টার তনিমা পারভীনের অবস্থান তৃতীয়।