২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিতম্বের অস্ত্রোপচারে মাঠের বাইরে রিবেরি

নিতম্বের অস্ত্রোপচারের কারণে কমপক্ষে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন বায়ার্ন মিউনিখের উইঙ্গার ফ্র্যাঙ্ক রিবেরি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 02:28 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

এর ফলে আগামী ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে আর্সেনালের বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না ফ্রান্সের এই তারকা।

চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, সেরে উঠে আগামী সপ্তাহে অনুশীলনে যোগ দেবেন রিবেরি।

বুন্দেসলিগায় রিবেরির অনুপস্থিতি নিয়ে অবশ্য কোনো চিন্তা নেই বায়ার্নের। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে তারা।

রিবেরির নিতম্বে রক্তের একটি শিরায় চোট সারাতে বৃহস্পতিবার অস্ত্রোপচার করা হয়।