২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনা দলে চোটমুক্ত নেইমার

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে স্প্যানিশ কিংস কাপের সেমি-ফাইনালের ফিরতি লেগে বার্সেলোনা দলে চোট থেকে সেরে আসা নেইমারকে রাখা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 01:18 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

অনুশীলনে নেইমার। ছবি: বার্সেলোনা অনুশীলনে নেইমার। ছবি: বার্সেলোনা

অনুশীলনে নেইমার। ছবি: বার্সেলোনা অনুশীলনে নেইমার। ছবি: বার্সেলোনা

চোট কাটিয়ে অনুশীলনে নেইমার

বার্সেলোনার জয়ে এল ক্লাসিকোর সম্ভাবনা

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে খেলতে যাবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম লেগে ঘরের মাঠে ২-০ গোলে জিতেছিল বার্সেলোনা।

তবে সোসিয়েদাদের বিপক্ষে নেইমারকে খেলানোর ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি কোচ জেরার্দো মার্তিনো। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সে ভালোভাবে অনুশীলন করেছে, কোনো ব্যথা নেই তার। শারীরিকভাবেও সে ভালো অবস্থায় আছে। দেখা যাক বুধবার এবং এরপর রায়ো ভায়েকানো এবং ম্যানচেস্টার সিটির বিপক্ষে সে খেলতে পারে কিনা।”

শনিবার লা লিগায় রায়ো ভায়েকানো এবং আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে বার্সেলোনা।

গোড়ালির চোট কাটিয়ে গত সোমবার প্রথমবারের মতো মূল দলের সঙ্গে অনুশীলন করেন নেইমার।

গত ১৭ জানুয়ারি কিংস কাপে গেতাফের বিপক্ষে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল তাকে। বার্সেলোনা এক মাসের জন্য তাকে হারানোর আশঙ্কা করলেও মাত্র দুই সপ্তাহের মধ্যে অনুশীলনে ফিরেন তিনি।