২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা দাবায় শীর্ষে শারমিন

সুলতানা কামাল জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতায় চতুর্থ রাউন্ড শেষে শীর্ষে রয়েছেন ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 09:00 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছেন তিনি। শিরিন ৭৮ চালের মাথায় জাহানারার বিপক্ষে জিতেছেন।

৩ পয়েন্ট করে নিয়ে আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা ও ফিদে মাস্টার জাকিয়া সুলতানা এবং ফিদে মাস্টার তনিমা পারভীন দ্বিতীয় স্থানে রয়েছেন।

লিজা হারান কিশোয়ারা সাজরীন ইভানাকে। তনিমা জিতেছেন মাহমুদা হক মলির বিপক্ষে। আর জাকিয়া ড্র করেন আন্তর্জাতিক মাস্টার রানী হামিদের সঙ্গে।